সারাদিন খুঁটিনাটি কাজে সময় চলে যায় নম্রতার। একটু স্থির হয়ে বসে টেবিলে লিখতে বসে নম্রতা। কাল যতোটুকু লিখেছিল, সেগুলো আবার পড়ে নিয়ে কিছু এডিট করলো। এবার লেখা শুরু..... খানিক বাদে ঘড়ি দেখে মনে পড়লো মা'কে অসুধ খাওয়াতে হবে। মায়ের দেখাশোনার লোক আছে তবুও নিজে খেয়াল না করলে নয়।
আজ অনেক দিন থেকে কাটফাটা রোদ। নম্রতা রোদের ঝাঁজ একেবারে সহ্য করতে পারে না। স্নান সেরে চুলগুলো ফ্যানের বাতাসে মেলে ধরে আর গুনগুন করে গান গায়। নম্রতা একা গান করে।সারাক্ষণ সুর খেলে যায় নম্রতার ভিতরে বাহিরে। কখনো বা তাল কেটে যায়। কোন ফোনালাপে নয়তো কারো সাথে কথার দ্বন্দে। মনে মনে স্থির করে নম্রতা এবার থেকে কোন দ্বন্দে জড়াবে না। কিন্তু সেই এসে যায় আপনা থেকে।
ছোট বলা থেকে নম্রতা অনেক কৌতুহলি। বড়রা আলাপ করলে ও চুপচাপ বসে থাকতো। বুঝা না বুঝার মাঝখানে থাকলেও তার বেশ লাগতো। নম্রতা খুব ছোটবেলা থেকে বই পড়তো। বড়দের ছোটদের সব ধরনের বই। সেই সময় বই পড়ার চল ছিল। একজন শেষ করে অন্যজন নিতো। নম্রতার মা শরৎচন্দ্রের বই খুব ভালবাসতেন। সিনেমা দেখতে ভালবাসতেন। নম্রতাকে নিয়ে যেতেন সিনেমা দেখার সময়।সিনেমা হলের আলো আঁধারের খেলা......ছবির দৃশ্যপট সব অবাক চোখে দেখতো নম্রতা। বাড়িতে এসে নিজে নিজে ওই ছবির দৃশ্যগুলো নিয়ে ভাবতো। তবে কারো সাথে সেয়ার করতো না।
পত্রিকার সাহিত্য পাতা বিশেষ পছন্দ ছিল নম্রতার। ছোট গল্প আগে পড়তো। তার পর অন্যান্যগুলো।কোন কিছু না পেলে রবীন্দ্রনাথের ছোটগল্প পড়তো।
নম্রতা ভেবে পায় না কত কিছু লেখার ছিল! কেন আগে লিখে রাখলো না? এখন আফসোস করে। কবি দিলওয়ার চাচা দেখা হলেই বলতেন, মা তুমি লেখোনা কেন? তোমার চেহারা বলছে তুমি লিখতে পারবে। আমি চুপ করে শুনতাম। তিনি কি সত্যি বুঝতে পেরেছিলেন আমি লেখতে পারবো।সে যাক। যা হয়নি সেটা নিয়ে ভাবতে ভাল লাগেনা নম্রতার।
নম্রতা নিজে নিজে ছোটবেলা একটি খেলা খেলতো। আকাশের সাদা মেঘ ভেঙ্গে এদিক ওদিক যেতো সেগুলো কখনো মানুষের আকার,কখনো তুলতুল খরগোশ,আবার ঘোড়া বানাতো। সেগুলো ছুটাছুটি করতো। ধ্যান ধরে খেলাটি খেলতো।
রাতের বেলা ছায়া পড়ে আরেক রকম হতো। কিন্তু সেই ছায়া কল্পনায় কখনো ভূত রাক্ষস এগুলো হতো। সবচেয়ে বেশী কুকুরের ছবি আকতো ছায়াগুলো দিয়ে। কেও জানে না শুধু নম্রতা জানে খেলাটি।
নম্রতার বোন ছিল না। বোনে বোনে ভাব নম্রতার খুব ভাল লাগে। তাই বুঝি এই নিজের সাথে খেলা। কেও বেড়াতে এলে নম্রতা খুশী হতো।ঘরের পরিবেশ তখন পাল্টে যেত। এই পাল্টে যাওয়া নম্রতার মনে দোল খেতো।
পড়ার চাপ সে সময়ে তেমন ছিল না। তাছাডা নিয়ম করে পড়া খুব একঘেয়ে মনে হতো নম্রতার। স্কুলে বড় বড় মাঠ ছিল। বিরাট দিঘী ছিল। অনেক বন্ধু ছিল। বড় হওয়ার পর স্কুল ছিল আনন্দের পাঠশালা। ক্লাস এইট নাইন টেন। এই তিন বছর বন্ধুত্বের বন্ধন খুব তীব্র ছিল। স্কুলে যাওয়া মিস হতো না নম্রতার। বন্ধুরা মিলে কি মজাই না হতো। হাসিতে লুটিয়ে পড়তো নম্রতা। হাসির সুরসুরি যাকে বলে।
সেই নম্রতা এখন লিখতে বসে। অনেক কিছুই লিখে ফেলে। নম্রতার সংসার এখন সুনসান নিরবতা। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। এই নিরবতা নম্রতাকে সঙ্গ দেয়। আবার আগের মতো দোল খায় নম্রতা। মনে মনে দোল খাওয়া। নম্রতা আবার টেবিলে গিয়ে বসে।কম্পিউটারে আঙ্গুল দ্রুত খেলে যায়,অনেক কথা বলে।আঙ্গুল শুধু স্পর্শ করে যায়।