মো স্ত ফা মো হা ম্ম দ

  • বৃষ্টির কেত্তন
  • ২০২৫-০৬-০১ ০১:৪০:২৭
image

আজ তুখোড় বৃষ্টি,
তোমার চোখের তারায় ঝরছে ঝুমুর,
নেমেছে খুব আকাশভাঙা টাপুরটুপুর;

মদিয়ারদহ ভেসে যায়,
ভেসে যাবে মাইনকার চরাও,
আজ ডিমভরা পুঁটিকৈমাগুরের দল,
বেতুয়ার বিলের পেটের তল, 
তার উপর মাইনকার খাল করে খলবল;

চল্লিশের শরীর তোমার,
সাতপঞ্চাশেও আমি কম কী আর,
খইলসাপুঁটির ডোরাকাটা শাড়ির বাহার!

নতুন স্রোতের ধকল,
নির্জলা তারুণ্যের মতো তরল,
বানের পানির লাকান টানটান তয়, 
সে কী জানে কীভাবে ভালোবাসতে হয়?

বুকভরা দীর্ঘশ্বাস,
সে বুঝে ফেলে প্রেম, 
দর্শনেই চেনা যায়,
মায়াবতী কোনটা গরল কতটা হেম;

প্রেম সেতো আত্মিক সংযোগ,
ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, 
নিজের কাছে নিজের,
সম্পূর্ণ করে তোলার আপাত অভিনয়;