চাঁপাইনবাবগঞ্জে বিদূৎস্পর্শে ক্ষুদ্র নৃগোষ্টীর নারীর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-৩১ ২১:০৯:৫৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  বিদ্যূৎস্পর্শে  লুক্ষী  মুরুমু(৫১) নামে ক্ষ্রুদ্র নৃগোষ্ঠীর এক নারীর মৃুত্য হয়েছে। তিনি ঝিলিম ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের  চেচুড়াপাড়া এলাকার মন্ডল হেমব্রমের স্ত্রী। স্থানীয়  ও পুলিশ  সূত্র জানায়,শনিবার (৩১মে) বিকাল পৌনে ৫টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস রেলষ্টেশন এলাকার একটি জমি থেকে খড় কেটে বোঝা বেঁধে মাথায় করে বাড়ি  ফিরছিলেন লুক্ষী। জমি থেকে তিনি সদর উপজেলার  আমনুরা থেকে  রাজশাহীর গোদাগাড়ী উপজেলাগামী সড়কে ওঠার সময় সড়ক পাশে বৈদ্যূতিক সঞ্চালন লাইনের একটি ছিঁড়ে পড়ে থাকা তারে অসাবধানতাবশত: হাত দিলে বিদ্যূৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও বলেন, ছিঁড়ে পড়া ওই তারের কারণে দীর্ঘক্ষণ ওই এলাকা বিদ্যূৎ বিচ্ছিন্ন ছিল। মেরামতের পর ওই এলাকায় বিদ্যূৎ সরবরাহ স্বাভাবিক হয়।