বন্দুকধারীদের হামলায় ইরানে একটি মাজারে চারজন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৪ ০৯:৩১:২৪
image

রোববার (১৩ই আগস্ট) ইরানের শিরাজ শহরে একটি মাজারে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। 
সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যম জানায়, দুই বন্দুকধারী শাহ চেরাগ মাজারে ঢোকার চেষ্টা করে এবং তারা দর্শনার্থীদের লক্ষ্য করে বন্দুক হামলা চালায়। এ সময় একজনকে আটক করা হয় এবং অন্য একজন পালিয়ে যায়।
উল্লেখ্য, ইরানের সিরাজ শহর হলো তীর্থযাত্রা ও পর্যটনের জন্য একটি জনপ্রিয় জায়গা। গত বছরের অক্টোবরে হামলা হয়েছিল এই স্থানে। এ হামলায় নিহত হয় ১৩ জন। সেই হামলার দায় শিকার করেছিল আইএস। তবে রোববারের হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।