শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৫-০৫-৩০ ২০:৪৫:১৭
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য এডভোকেট আবদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মানছরুল হক বাবর,সদস্য কামাল উদ্দিন,
আবদুল হাই,পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি শওকত হোসেন ছগির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সালা উদ্দিন সুমন, বসুরহাট পৌরসভার কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুদ্দিন হায়দার,
বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ,আহবায়ক হুমায়ুন কবির,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন সাগর,সাধারণ সম্পাদক নুর উদ্দিন রুবেল প্রমূখ।