পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খানবাড়ী ঈদগাহ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

  • সাইফুল্লাহ তারেক
  • ২০২৫-০৫-৩০ ১৯:৪৬:১৮
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহ কমিটির জরুরী সভা আজ আসরবাদ খানাবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জরুরী সভায় পবিত্র ঈদুল আযহার ঈদ জামাতের সময় নির্ধারণ, ঈদগাহের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত সকাল পৌনে ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদগাহ কমিটির সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. এমলাক ঢালীর সঞ্চালনায় সভায় আলোচনা করেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক এস এম ইসহাক হোসেন, উপদেষ্টা অলহাজ্জ হেমায়েত ঢালী, মো, আসছার শেখ, কমিটির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ আবু হায়াত, মো. গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ শেখ মো. জাবের উদ্দিন, সাংগঠনিক মো. রফিকুলইসলাম, খন্দকার হাসান ইমাম জিতু, প্রচার সম্পাদক মো. তৈয়েবুর রহমান খান লিটন, ইমন শেখ, জুয়েল শেখ, নির্বাহী সদস্য মৌলফি ইদ্রিস আলী, হাফেজ মো. জুবায়ের উদ্দিন, হাফেজ আব্বাস উদ্দিন, মিরাজুল ইসলাম, শেখ আব্দুল কাদের, জাহাঙ্গীর ফকির, মাষ্টার শহিদুল ইসলাম, ফারুক হোসেন, ফিরোজ আহমেদ খান, ইউপি সদস্য মো. মামুন শেখ। জরুরী সভায় ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহের আওতাভুক্ত চারটি মসজিদের ইমাম, ঈদগাহ কমিটির সদস্য ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।