পা র মি তা চ্যা টা র্জী

  • একলা বসন্তে
  • ২০২৫-০৫-৩০ ১৯:২৮:৫৮
image

হঠাৎ  বৃষ্টি এলো
এলো মেলো হাওয়া বইল
বসন্তের প্রাঙ্গণে।
এমন মেঘলা  গোধূলি  বেলায়
তুমি আমি ভিজেছিলাম
হঠাৎ  বৃষ্টি দোলায়
তখনও ছিল বসন্ত কাল
কোকিলের ডাকে মন উন্মন
হঠাত বৃষ্টিতে ভিজে গেল সব
খোলা আকাশের নীচে
আজ আবার বৃষ্টিভেজা গোধূলিবেলা
আজও বসন্তকাল
শুধু আজ আমি একা অজয়নদীর ধারে
বসে আছি পাথরের খাঁজে যাচ্ছি ভিজে একা একা অসময়ের বৃষ্টি ধারায়
তুমি নেই কাছে
সেদিন কি সত্যি ভিজেছিলাম
বসন্তের গোধূলিতে
সেদিন ছিল মেঘঢাকা আকাশ
চাঁদ ছিলনা আকাশে
তুমি ছিলে পাশে
আজও মেঘঢাকা আকাশ
রিমঝিম বৃষ্টিধারা
শুধু আধখানা চাঁদ গাছের আড়ালে
বনজোছনা হাসে
তুমি নেই পাশে।।