রাত পোহালেই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
- সিলেট প্রতিনিধি
-
২০২১-০৫-১৩ ১৭:০৮:১৭
সিলেট প্রতিনিধি: মহামারির কারণে সারা দেশের মতো সিলেটেও উন্মুক্ত স্থানে ঈদ জামাত আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে প্রতিবারের মতো এবার সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না। তবে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়া-মহল্লার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর থাকবে না কোলাকুলি! ফলে এবারো স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আমেজে সিলেটে উদযাপন হবে ঈদ।
এদিকে, সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে সকাল ৮টায়। একই সময়ে হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে আটটায়। বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে তিনটি ঈদ জামাত। এর মধ্যে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায়, সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। একই এলাকার কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা ১০টায় মোট ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সিলেট কোর্ট মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লালদিঘিরপাড় জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, সোবহানীঘাট জামে মসজিদে সাড়ে সাতটায়, মিরবক্রটুলা জামে মসজিদে ৮টায়, ভার্থখলা জামে মসজিদে সাড়ে আটটায়, খোজারখলা মারকাজ মসজিদে ৯টায়, কদমতলী জামে মসজিদে প্রথম জামাত ৮টায় ও ২য় জামাত পোনে ৯টায়, বরইকান্দি জামে মসজিদে সকাল আটটায়, ঝালোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, লাউয়াই জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও ২য় জামাত সোয়া নয়টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও নগরীর দক্ষিণ সুরমার সিলাম কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটা ও ২য় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। পুরান তেতলি জামে মসজিদে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।