তা হ মি না

  • জগত কেন এমন!
  • ২০২৫-০৫-২৯ ১৩:৪৩:৩৩
image

কদিন সখ্যতা ভাবের আদান প্রদান
স্বার্থের ভীড়ে উবে যায় প্রাণ
জগত কেন এমন!
ঘুরেছি মনের খোরাকে উজাড়ে ভালোবাসা  উপচিয়ে
মানুষের মনগুলো গোখরোর ফনা উঁচিয়ে
বদনে কৃত্রিমতা
কেউটে বিষে ভেতরটা ফাঁফা
মনেতে দোলা রোশনী ছড়ায়না আলো
যত শক্তিমান লেখায় ভেতরটা আচ্ছাদনে কুট রেখা
কদাকার কুতসিতের সাথে দেখা
সত্য সুন্দরের বুলি আওড়ায় ভদ্দরলোকের ভুমিকা
অভিধানও হার মানে আবডালে মগজের অহমিকা 
ফাঁকা বুলি আর স্তুতিতে
যেন ব্যবসা পসারিনিতে
নিত্য পরিবর্তিত যেথা সব
মনগতিরও পরিবর্তন এরই নাম ভব
আজ যে প্রিয়র ফ্রেমে
দূদিনে অন্যত্র মন হেমে
ভালোত্বের শেষ কোথা!
নিমেষ হয়ে ফিরবে যেথা?