ইন্টারন্যাশনাল দাবা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৩ ২১:৩২:৩১
image

ইন্টারন্যাশনাল দাবা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।গ্রিসে ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এই স্থান অর্জন করেছেন জিয়াউর রহমান। অষ্টম রাউন্ড পর্যন্তপয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে ছিলেন তিনি। শেষ রাউন্ডের খেলায় ইউক্রেনের ফিদে মাস্টার কুকেলকো আলেক্সির কাছে পরাজিত হওয়ায় শিরোপা জিততে পারেননি জিয়াউর রহমান। 
অপর দিকে, জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ১৩তম হয়েছেন। শেষ রাউন্ডের খেলায় তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার নীলাস সাহার কাছে হেরে যান। 
১০টি দেশের ৩জন গ্র্যান্ডমাস্টার, ৪জন আন্তর্জাতিক মাস্টার ও ৮জন ফিদে মাস্টারসহ মোট ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে।