গোমস্তাপুরে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৮ ০১:০৯:৩৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ছোট ডোবায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে মো: জুনায়েদ নামে চার  বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বোয়ালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেও লক্ষীনারায়নপুর বইরতলা গ্রামের মো. রনির ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির প্রায় ৫০ গজ দূরে  একটি ডোবায় সাম্প্রতিক বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে  মারা যায় জুনায়েদ। পরে তাকে খোঁজাখুজির এক পর্যায়ে পরিবারের সদস্য এবং স্থানীয়রা ওই ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল বলেন,  বাড়ির সকলের অগোচরে খেলতে খেলতে অসাবধনতাবশত পানিতে ডুবে যায় শিশুটি।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।