আমার পুরনো নীল তোয়ালেটা
আজও বড়ো প্রিয়
যদিও জ্বলেছে আদি পাকা রঙ, দিনে দিনে নরম হয়েছে
আলতো ছোঁয়ায় নিঃশেষে মোছে
এখনও তো গোসলের পানি, সময়ের ঘাম
খানখান বয়ামের কাচের টুকরা
রোদের দড়িতে দিনমান পোড়ে
দক্ষিণের হাওয়া এলে শব্দহীন দোলে
সে আমার
মনের আরাম, অভ্যাসের সঙ্গী প্রিয়তমা।