সেদিন বসন্তে আমার হাত ছুঁয়ে ছিলে,
হাত দিয়ে মন ছুঁয়ে দিলে!
স্পর্শের শিহরণে কেঁপেছিলাম সেদিন
মৌণমিঠেল ঢেউ এসে লজ্জায় বিভোর করে ছিলো -
আঁঝলায় লাজ নিয়ে হয়েছিলাম অবছন্ন
সেদিন বসন্তে.....!
কুসুম লতার মতো শ্যামল বালিকার অনুরণনে জেগে উঠেছিলো নারী,
মেঘনার শীতল স্রোতের কামুকতা ছড়িয়ে দেহ পল্লভে শিমুুল রাঙায় লাল হয়েছিলাম।
নাতিশীতোষ্ণ উষ্ণতায় ঠোঁটে এঁকেছিলে চুমুর আল্পনা....
আমি চিত্রিত শিল্পের ক্যানভাস হয়ে ছিলাম
সেদিন বসন্তে....!!
হলুদ পাড়ের বস্ত্র পরিহিতা নারীটি তোমার অনুশ্রয় খুঁজেছিলো সেদিন,
উঠোন জুড়ে বিছিয়ে নিয়েছিল নিচ্ছিদ্র নিরবতার চাদর,
ভালোলাগার মোহমায়ায় ছেঁয়ে গেছিলো তনুমন, ছেঁয়েছিলো আবীরঘণ ভালোবাসায় অষ্টপ্রহর!
সেদিন বসন্তে!
আজও বসন্ত আসে
শিমুল পলাশ ফোটে দূরের বনে,ফোটে করবী বীণা।
ছন্দ টেনে সুরভী ছড়ায় বহুরুপী চন্দনা ;
কালের স্রোতে ভেসে চলে মেঘনা-
বয়ে চলে দূরের মায়াদ্বীপে,
চেতনায় নেই আর কুহুরব, নেই বসন্তের শিরশিরে দোলা!
আজ বসন্তে!
আজ বসন্তে,
বসন্ত আসে আমার কবিতা জুড়ে,
বসন্ত ধরা দেয়
বিমূর্ত দ্যুতি ছড়ায় মায়াবী প্রলোভনে
কাব্যের খাতায় আঁকিবুকি করি তুমি হীনা,
লিখে যাই নানান রঙের মিশেলে বিরহ গাঁথা তুমি হীনা!
আজ বসন্তে বেঁচে আছি একরাশ অভিমান নিয়ে তুমি হীনা!
আজ বসন্তে...............!!