জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালনের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৫-২৭ ২৩:০১:৫৮
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এ  সভা অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের পরিচালনায়  বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি  শেখ আলমগীর হোসেন,  আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচউদ্দিন, বিএনপি নেতা এমদাদুল হক, হেলাল শরীফ, জাহিদুল ইসলাম,  মোড়ল আতাউর মোড়ল, সাইফুল্লাহ তারেক, যুবদল নেতা শহীদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, শ্রমিকদল নেতা জিহাদ, ছাত্রদল নেতা ইলিয়াস সরদার, সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় নেতৃবৃন্দ জিয়াউর রহমানের আদর্শ ও আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানান।