নারকীয় কষ্টের বুকে লেখা আয়ু্ষ্মান জীবনের পদাবলী,
সুখের আসমুদ্রহিমাচলে দেখা দুঃখের অসাধ্য দিপাবলী,
যারে পুঁজে তারে বুঝে সত্য সুন্দর মনমন্দিরের অলিগলি,
রূপসী তাপসী মহীয়সী প্রেয়সীতে মগ্নতার বৃন্তে ফুলকলি।
আলোর মিছিলে খোঁজা আঁধার হাতছানির রোজনামচা,
পরাণ মাঝে মৃত্যুর পান্ডুলিপি আঁকা জল ছবির কড়চা।
বসন্ত বিলাসে আহ্লাদী আদিম উল্লাসে নিত্য কানাকানি
পশাপাশি পায়ে পায়ে পথ চলতে চলতে হয় জানাজানি।
মন ছুঁয়েছে মন নিটোল প্রেমের হোক অল্গ স্বল্প হানাহানি,
হৃদয় জনপদের ঠোঁট লিখে পথিকের ভালোবাসার কাহিনি।
পরীদের,তারাদের, রূপগুণের আগুনে স্মারক তোমাতে
সৌন্দর্য মাধুর্যের লীলাভূমে প্রেম সুধার ঔদ্ধত্য চুমে যাতে।
অন্তরে অলক্ষ্যে ছুটে চলা দেহজ মনোজ কামনার তীর্থে
লিখিত সম্পর্ক সম্পাদন স্বার্থে মন দেয়া নেয়া বিনা শর্তে।