কালিহাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে পথ সভা

  • আব্দুস সাত্তার,
  • ২০২৩-০৮-১৩ ২১:৩১:৪২
image

প্রতিনিধি,টাঙ্গাাইল: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এফবিসিসি আই এর পরিচালক মো. আবু নাসের পথ সভা করেছেন।
রোববার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাষানী মার্কেটে এ পথ আয়োজন করা হয়।
আকতার হোসেনেরপরিচালনায় পথ সভায় সভাপতিত্ব করেন,শামছুল হক।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল -৪ (কালিহাতী)
আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সস্পাদক,
এফবিসিসি আই এর পরিচালক ও সিআইপি মো.আবু নাসের বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা।বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাচ্ছেন।তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করেন তিনি।এছাড়াও নতুন প্রজন্মকে জানানোর জন্য বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।