সোনাগাজীতে ইউএনওর সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • শহীদুল ইসলাম মামুন ফেনী
  • ২০২৫-০৫-২৫ ১৬:৪৯:৫৫
image

সোনাগাজী উপজেলা ইসলামী আন্দোলন, পৌর আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতারা সৌজন্যে সাক্ষাৎ করেছেন সোনাগাজী উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সাথে। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুফতি আহসান উল্লাহ কাসেমী, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরাদ, উপজেলা সভাপতি মাওলানা নুরুল হক বিন জিয়াউল হক, উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা হিজবুল্লাহ, জয়েন সেক্রেটারী ইব্রাহিম মোহাম্মদ শাকিল,উপজেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম মিয়াজী পৌর সেক্রেটারি হাফেজ মুফতি শরিয়ত উল্লাহ ৮ নং আমিরাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা আফসার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন ২ নং বগাদানা ইউনিয়ন সভাপতি মাওলানা মোশারফ হোসেন ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম রিয়াদ, শ্রমিক আন্দোলন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শহীদ প্রমুখ। 
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আগামী দিন গুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে তার সফলতা কামনা করেন।