ছেড়া পাল তুলে দাঁড় বেয়ে ছুটে কাগজের নৌকা
চেনা বন্দরের ঘাটে নোঙ্গরের পায়ের চিহ্ন
ষোড়শী নদীর রঙিন হাতে আল্পনার স্মৃতি
সেই পথে দাঁড় বেয়ে বেয়ে
হাতের ভাগ্য রেখা ক্ষয়ে ক্ষয়ে যায়।
সুতা কাটা ঘুড়ি বাতাসের বুকে সাঁতরে সাঁতরে
চুলে বাঁধে রঙিন ফিতে
ঠুটের রঙে আলতা মেখে আয়না দেখে
সওদাগরের পুত্র মোহর ফেলে রঙিন পর্দায়
কাগজের নৌকা বন্দর ছেড়ে যায়
নদীর বুকে ঢেউয়ের আচর
বাতাসে যেন আজ বিষের গন্ধ বাজে।