দু র্গা বে রা

  • একটি ফোন
  • ২০২৫-০৫-২২ ১২:৫০:২৬
image

আজ দুপুরে একটিবার ফোন করতে পারতে......
খুব মনে পড়ছিল খেতে খেতে, বই পড়তে পড়তে,

মনে পড়ে- সেদিন তোমার হাতের উপর হাত রাখা ?
আজ একটি ফোন ছাড়া -  আমি একা।

আজ এক্ষুনি তোমায় যদি- একটু পেতাম......
তোমায় নিয়ে যে কোনো 'হিল'এ লঙড্রাইভে বেরিয়ে যেতাম।

তুমি আমার পাশের সীটে, আমার এ হাত তোমার হাতে।
আমারা দুজন একাকারে জীবন বইতো অন্য খাতে,

সত্যি বলছি- রাত বিরাতেও তোমার কথা মনে পড়ে,
খাতা খুললে এমনি এমনিই - কলম সরে।

কলিংবেলের ঘন্টা শুনে কি-মন হলো! ...গেলাম ছুটে,
সেল্সম‍্যান।।   মনটা আমার এফোঁড় ওফোঁড় গেল টুটে।

রাতটা কেমন কাটবে বলো ? তুমি কি জানো ?
ঘুম হবে না । জেগেই কাটবে প্রথমতো ....