রী তা রা য়

  • লুকোচুরি
  • ২০২৫-০৫-২০ ১৪:৩৮:৪৩
image

তারারা নিয়ে গেছে সব আলো
চারিদিকে তাই বেজায় কালো।
চারদিকে তাই ঘন অন্ধকার
পৃথিবী যেন এক বন্ধ ঘর।

বন্ধ ঘরে অন্ধ সবে
চোখ যে সেথায় ছলনা করে।
পাখিরাও করে ছলনা
আজব নগরে আজ আজব ললনা।

আদীম শহর যেন হাসে
আধুনিকতায় সব স্বপ্ন ভাসে।
মিছে স্বপ্ন মিছে আশা
লুকোচুরি জীবন ভাসা।

আর নয় লুকোচুরি
নয় তারাদের বাহাদুরি।
জগৎ চায় শুদ্ধ আলো
কালো দুরে,হাসুক আলো।।