ইতিহাসে প্রথমবারের মত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতল আল নাসর।ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়নের স্বাদ পেল তারা।
ম্যাচের ৫১ মিনিটে আল হিলাল গোল করে লিড নেয়। এরপর পিছিয়ে পড়া আল নাসরকে প্রথমে গোল করে সমতায় ফেরান ম্যাচের ৭৪তম মিনিটে। তবে সেখানেই থেমে থাকেননি রোনালদো। দলকে তখনও প্রথমবারের মতো আরব কাপ এনে দেওয়া বাকি। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ৮ম মিনিটের মাথায় হেড দিয়ে গোল করে আল নাসেরকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন রোনালদোই।
যদিও মাঠে থেকে দলের জয় শেষ পর্যন্ত দেখতে পারেননি রোনালদো। ১১৫তম মিনিট বাঁ হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন রোনালদো। তবে মাঠ ছাড়ার আগে দলের জয় নিশ্চিত করে রোনালদো। আল হিলালের বিপক্ষে ২-১ গোলের জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আরব ক্লাব কাপের শিরোপা জয় করে আল নাসের।