চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২০ ১৪:৩০:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে চারটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত  এবং এর মধ্যে একটি মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসামী আজিজুল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার  হয়েছেন। তিনি সদর উপজেলার পারকালিনগর মিলের পাড় এলাকার আবু বাক্কারের ছেলে। গত সোমবার(১৯মে) সুন্দরপুর ইউনিয়নের মোল্লা মোড় এলাকায় অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার(২০মে) দুপুর সোয়া ১টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের  পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি সম্পর্কে জানানো হয়। র‌্যাব জানায়,২০২২ সালে মাদক সরবরাহের অভিযোগে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর  নিকট আটক হন আজিজুল। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়ে। মামলায় আদালত তাঁকে ৮ বছরের সশ্রম কাারদন্ড প্রদান করেন। র‌্যাব আরও জানায়, আজিজুলের নামে আরও তিনটি গ্রেপ্তারী পরোওয়ানা ইস্যূ রয়েছে। গ্রেপ্তার আজিজুলকে সদর থনায় হস্তান্তর করা হয়েছে।