চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২০ ১৪:১৪:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জর  শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আমবোঝাই একটি নসিমন ধাক্কা দিলে নসিমন আরোহি  এবং আম ব্যবসায়ী  মো: মমিন (৩৬)  নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের মো:তোতা’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,।মঙ্গলবার (২০মে) ভোর পৌনে ৫টার দিকে কল্যানপুর ফকল্যান্ড মোড় (নয়াগােলা) এলাকার সড়কে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আহত মমিনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, আমবোঝাই নিজের নসিমন চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসার পথে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।