ম হু য়া বি শ্বা স

  • ভালোবাসা ভীষণ ছোঁয়াচে
  • ২০২৫-০৫-২০ ০১:৩৮:৩১
image

এই যে মুঠিতে ভরা ধুলো 
আমাদের ভালো থাকা গুলো 
হাওয়া দেয় খুব জোরে যেই
দেখি মুঠো ভরা আছে শুধু "নেই" । 

তোমার আঁচলে বাঁধা ঢেউ
খুঁজে যদি পেয়ে যায় কেউ
তুমি হেঁটে এসে তীর ঘেঁষে বোসো
মনে ভালোবাসা তুমিও তো পোষো ।
 
তুমি মুখ ফুটে বলে দাও যদি
দেখে উল্টো স্রোতের কোনো নদী
আমি পুড়ে যাবো দাউদাউ আঁচে 
এই ভালোবাসা ভীষণ ছোঁয়াচে ।