জন্ম থেকে যুদ্ধ করতে করতে একেবারে নিঃসঙ্গ হয়ে গেছি,
কষ্টগুলো জমিয়ে রাখতে রাখতে পাথর বনে গেছি।
জীবনটা এখন অমানিশার ঘুটঘুটে অন্ধকারে ঢাকা,
আলোর আভাস দেখলেও চমকে উঠি।
সাদা-কালোর ব্যবধান আজ আর বুঝতে পারি না,
রাত-দিন --! সবই আমার কাছে সমান। ।
ভালো শব্দটার সাথে আদৌও পরিচয় ঘটেছে কী --
মনে করতে পারিনা। ।
জন্ম থেকেই মন্দের সাথে বসত করলেও নিজেকে ভালো রাখতে সচেষ্ট,
কিন্তু নিজে ভালো থাকাই তো ভালো নয় ---
সবাই ভালো থাকলে তবেই ভালো থাকা।
একা মানে তো সমাজ, গোষ্ঠী, জাতি, দেশ নয়,
আমি আমার বলে কী কিছু আছে!
আমিত্বের বিসর্জন দিতে না পারলে
অহংকারের কালো পর্দায় জীবন কলঙ্কিত।
এ পঙ্কিল পথের শেষ কোথায়?
চলার পথে পাক তো থাকবেই তাকে এড়িয়ে
স্বচ্ছ পথের সন্ধান পেলেই জীবনের সার্থকতা,
তবেই হবে যুদ্ধের অবসান। ।
আর কতদিন থাকতে হবে অপেক্ষায়, কবে হবে বিবেক জাগ্রত --
আসবে সেই শুভদিন!