ফা র জা না ই য়া স মি ন

  • মুখোশ
  • ২০২৫-০৫-১৯ ০১:৪৪:০২
image

রাত যতই গভীর হয় ব্যথাতুর হৃদয় গহীনে, 
তোলপাড় করে দুঃখ নামের ঝড় দুঃস্বপ্নে।
এখন ভীড় ঠেলে কোলাহল ছেড়ে 
দূরে চলে যাই যতদূর যেতে পারি একা হতে। 
শতশত মানুষের ভীড়েও শূন্য লাগে, 
আপন কাউকে পাই না খুঁজে পাশে। 
প্রিয়জনের মুখোশ পরে থাকে সবাই সাথে, 
দুঃখ এলেই ছেড়ে যায় সবাই দূরে বহুদূরে।