মহেশখালীতে ইয়াবা কারবারি বাড়িতে পুলিশের হানা,পালিয়েছে স্বামী,২১০ পিস ইয়াবাসহ স্ত্রী পুলিশের হাতে আটক

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-০৮-১২ ১১:১৫:১৫
image
মহেশখালী কক্সবাজার ১২ আগস্ট ২০২৩ মহেশখালী উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় দীর্ঘদিন ধরে খুচরা ইয়াবা কারবার করে আসছিলেন জাকির আলম ও তার স্ত্রী হামিদা বেগম। অবশেষে ১২ আগস্ট শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কারবারি বাড়িতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিত টের পেয়ে তার বসত ঘর থেকে পালিয়ে রক্ষা পান জাকির আলম প্রকাশ বেদাইয়া। ঘটনাস্থল থেকে ২১০ পিস ইয়াবাসহ তার স্ত্রী হামিদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন। তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড় ডেইল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ হামিদা বেগমকে আটক করেন। তার স্বামী জাকির আলম পালিয়ে গেছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান। স্থানীয় সূত্রে জানা যায় - ইতিপূর্বে মাদক বিরোধী পুলিশের অভিযান না থাকায় মহেশখালী জুড়ে ইয়াবার ছড়াছড়ি। হাত মেললেই ইয়াবা পাওয়া যায় ইয়াবা। অনেক ইয়াবা ডিলার মহেশখালীকে নিরাপদ মনে করে খুচরা ইয়াবা বিক্রির জন্য টার্গেট করেছে সন্ত্রাসী,মাদক সেবনকারী অসহায়দের। তারা আর্থিক ভাবে সচল হতে ও লোভে ইয়াবা বিক্রির কাজে জড়িয়ে পড়েছে বলে এলাকা বাসী জানান। এতে করে যুব সমাজ ধ্বংস হচ্ছে। এদের পিছনে কে বা কারা আছে তদন্ত করে তাদের গডফাদার কে আইনের আওতায় আনার দাবি জানান এলাকা বাসী।