শুভ জন্মদিন নাট্যকার নির্দেশক সোহেল আরমান

  • মেসবা খান
  • ২০২৫-০৫-১৮ ২৩:২১:৩৪
image

সোহেল আরমান একাধারে নাট্যকার, নির্দেশক, গীতিকার ও অভিনেতা। তিনি 'এইতো প্রেম' নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।
মুক্তিযুদ্ধ ও মানব প্রেমের সমন্বিত গল্প নিয়ে তৈরি এই ছবিটি আলোচনায় উঠে এসেছিল। ইদানীং পর্দার পেছনের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এক সময় এই মানুষটি জনপ্রিয় অভিনেতা হিসেবে দর্শকমহলে পরিচিত ছিলেন।
শাকিব খান ও বিন্দুকে নিয়ে ‘এই তো প্রেম’ ছবিটি করা হয়েছিল। ২০১৫ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটির সবগুলো গান পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।
                    জন্ম ১৮ মে 
পড়াশোনা করেছেন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিপণন যোগাযোগ বিষয় নিয়ে সিটি কলেজ এবং সবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম.কম সমাপ্ত করেন তিনি ব্যবস্থাপনা বিষয়ে। 
পিতা প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন। পৈত্রিক নিবাস বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলায়। তাঁর আরেক ভাই নাট্যনির্মাতা ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। 
অভিনেত্রি ও মডেল তারিনকে ভালোবেসে বিয়ে করলেও তাঁদের সে সংসার টেকেনি বছর খানেকের বেশি।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।