চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১৮ ১৫:২১:৫৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জে মাত্র ১৫৫ পাওনা টাকা চাওয়া নিয়ে বাক-বিতন্ডার জেরে রমজান আলী(৩০) নামে একজন ভাজা-পোড়ার দোকানীকে রুটি বেলা বেলনা দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ দায়েরকৃত মামলায় নুর আমিন(৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড,পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮মে) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষনা করেন। নিহত রমজান চাঁপাইনবাবগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ডের রাজারামপুর মিস্ত্রীপাড়া মহল্লার তৈমুর রহমানের ছেলে। অপরদিকে দন্ডিত নুর আমিন একই মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো: আব্দুল ওদুদ বলেন,২০২০ সালের ২৭ ফেব্রæয়ারী সন্ধ্যায়  রমাজনের বাড়ি সংলগ্ন ভাজা-পোড়ার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন নুর আমিন। এ সময় রমাজন তাঁকে ডেকে দোকান বাবদ পাওনা (বাকী থাকা) একশত পঞ্চান্ন টাকা পরিশোধের জন্য বলেন। এনিয়ে কথাকাটাটির একপর্যায়ে নুর আমিন দোকনের ুরটি বেলার কাঠের বেলনা দিয়ে  রমজানের মাথায় আঘাত করে রক্তাত্ব করেন। দ্রæত তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাবার পর রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান।
এ ঘটনায় পরদিন ২৮ ফেব্রæয়ারী তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন(২০) একমাত্র নুর আমিনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। ২০২০ সালের ১৫ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা(আইও)  এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) নাজমুল হক একমাত্র নুর আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৯ জনের সাক্ষ্য,প্রমাণ  এবং শুনানী শেষে আদালত নুর আমিনকে দোষি সাব্যস্ত করে রোববার দন্ড ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.শফিক এনায়েতুল্লাহ।