বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৫-১৭ ১৯:৪৮:০৮
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ  খুলনার আটরা মিরেরডাঙ্গা ও শিরোমনি শিল্প এলাকার মহসেন,সোনালী, এজাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলী বিস্কুট কোম্পানী সহ সকল মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুটি সহ যাবতীয় পাওনাদী শ্রম আইন মোতাবেক এককালীন পরিশোধ ও শ্রমিক ঠকানো ফ্যাসিষ্ট মালিকদের অতিদ্রত আইনের আওতায় আনার দাবিতে আজ বিকাল ৪ টায় মিরেরডাঙ্গা সোনালী জুট মিল গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের  হয়ে ফুলবাড়ীগেটে গিয়ে শেষ হয়। মিছিল পুর্বক সংক্ষিপ্ত পথ সভা বেসরকারি পাট সুতা বস্তু কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। । এ সময় বক্তৃতা করেন বেসরকারি পাট সুতা বস্তু কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম । কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইশবাল হোসেন মিজান, বেসরকারি পাট সুতা বস্তু কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক। প্রচার সম্পাদক ওবায়দুর রহমান। শ্রমিক নেতা কাজী মুস্তাফিজুর রহমান, ওদুদ হোসেন, আঃ ওহাব প্রমুখ। সভা থেকে আগামি ২০ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি সফল করার আহবান জানান শ্রমিক নেতারা।