শুভ জন্মদিন কথাসাহিত্যিক উপন্যাস হাসনাত আবদুল হাই

  • মেসবা খান
  • ২০২৫-০৫-১৭ ১৮:১২:৩৮
image

হাসনাত আবদুল হাই একজন বিশিষ্ট কথাশিল্পী, ঔপন্যাসিক, শিল্প সমালোচক এবং কলামিষ্ট।
পড়াশোনা করেছেন কলকাতা, ঢাকা ও ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে। উচ্চতর শিক্ষার বিষয় ছিল অর্থনীতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪-১৯৬৫ সালে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করার পর যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে। ১৯৯৯ সালে বাংলাদেশের সরকারের সচিবের পদ থেকে অবসর নেন।
ছাত্রজীবন থেকেই লেখালেখির শুরু। এ পর্যন্ত লিখেছেন ৬টি গল্পগ্রন্থ’, ৩০টি উপন্যাস, ৭টি ভ্রমণ কাহিনী, ৪টি প্রবন্ধসংগ্রহ।
বাংলা ছাড়াও তিনি ইংরেজিতে সমাজ বিজ্ঞান ও উন্নয়ন বিষয়ে লিখেছেন।
ছোটগল্পের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ১৯৭৮ সালে। 
সাহিত্যে অবদানের জন্য ১৯৯৫ সালে পেয়েছেন একুশে পদক।
হাসনাত আবদুল হাইয়ের জন্ম ১৭ মে ১৯৩৭ সালে কলকাতায়। 
আদি পিতৃভূমি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে। পিতার নাম আবুল ফাতেহ ও মাতার নাম আয়েশা সিদ্দিকা।
আজকের এই বিশেষ দিনটিতে বিশিষ্ট এই কথাশিল্পীর জন্য রইল শুভ কামনা।