মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • "মাগো জননী "
  • ২০২৫-০৫-১৭ ০১:১১:৩২
image

মাগো জননী তুমি অভিমানী ওপারে কেমন আছ একবারও বলনি!
কত কাল কত রাত লিখছি কত ইতিহাস চোখের জলের এ কাহিনী। 
তারারা জেগে দিয়ে পাহারা বলে যায় কত যুগ আমি তুমি হারা।  
পৃথিবী তোমার স্নেহ আদরের পাগলপারা ভুবন আজ মরু সাহারা। 
কত চাঁদ ভিজে জ্যোৎস্নার জলে শুধু তোমার কথাই বলে! নানা ছলে  
বড্ড অবেলা আমারে করে  একলা কেন গেলে চলে? কিছুই না বলে!
আর কত কাল ভাসব বল নয়ন জলে, সম্মুখে মাগো মা তুমি নাই 
হৃদয় কাবায় নিয়েছ ঠাই দু'হাত বাড়াই জগৎ মাঝে কিছু নাহুি পাই!
মাগো ভুবন মাঝে যার তুল্য কিছুতে নাই তোমার দোয়া,আশীষ চাই।
কেউ বলেনা ওরে বাপ শোন সাতরাজার ধন,হিরা,পান্না,মানিক রতন 
শত মানুষ আছে সাজানো স্বপন মাঝে কেউ কি আছে এত আপন?
কেউ তো রাত্রি জাগেনা এখন রাতের গায়ে লাগলে চাঁদের গ্রহণ। 
মাগো মা আমার মমতাময়ী মা জান কত কষ্টে তোমার সোনা, 
তুমি বিহীন জীবন ধুধু মরুভূমিতে বিলিন কিছু ভাবতে পারি না।।