রাঙিয়ে দাও, রাঙিয়ে দাও,
আমার প্রেমের রঙ্গমেলায়,
কাব্যকথার ছন্দখেলায়
জাগিয়ে দাও, জাগিয়ে দাও।।
আঁধার ঘরে জলুক বাতি,
পূর্ণ চাঁদের ফুটুক রাতি,
সুখ তারাদের হই গো সাথী,
সাজিয়ে দাও, সাজিয়ে দাও।।
প্রানে প্রানে পড়ুক সাড়া,
গানে গানে সুরের ধারা,
মনটা যে আজ বাঁধনহারা
জানিয়ে দাও, জানিয়ে দাও।।
সাজবে যারা সাজুক সাজে,
লুকাই না যেন দ্বিধা লাজে,
আজকে কবির সকল কাজে
মানিয়ে নাও, মানিয়ে নাও।।