দাগনভূঞায় যুবদল নেতা নাছিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৫-১৫ ২২:৪৩:৪৩
image

দাগনভূঞা (ফেনী)প্রতিনিধি
"দিন বদলের বইছে হাওয়া,শিক্ষা মোদের প্রথম চাওয়া" প্রতিপাদ্যেকে বুকে লালন করে ফেনীর
দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মাতুভূঞা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দিনের উদ্যোগে স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বাছির ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক সভাপতি মোঃ মাঈন উদ্দিন আজাদ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল নুরসী,দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা শাহাব উদ্দিন,থানা  স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ পলাশ,সদস্য আশ্রাফ হোসেন রাহাত,ইয়াসিন আরাফাত,শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণীতে দশটি করে  মোট ৫০টি ব্যাগ বিতরণ করা হয়।