জমি নিয়ে বিরোধ,ছোট ভাইয়ের কব্জি কেটে দিলো বড় ভাই

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৫-১৫ ০০:৪৭:১৭
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জায়গা-জমি বিরোধের জের ধরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে নেয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে ।
মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছয় চৌকিদার বাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত বাদশা ওই বাড়ির তোফাজ্জল হকের ছোট ছেলে।
ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর (১৯) বাদী হয়ে সাত্তারের বড় ভাই রমজান আলী মিশনকে প্রধান আসামীকরে ৬জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দু'ভাইয়ের মধ্যে দীর্ঘদীন বিরোধ ছিলো। মঙ্গলবার রাতে মুঠোফোনে কথা বলতে বলতে বাড়িতে ডুকছিল বাদশা। এসময় মিশন'সহ অন্যরা গতিরোধ করে বাকবিতন্ডের এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বাদশাকে হাতের কব্জি, পা'সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাদশাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।