শিরোমনি সার গোডাউন ও পল্লী বিদ্যু হ্যান্ডলিং ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষে সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৫-১৪ ২১:৩৩:৩৪
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ বাংলাদেশ জাতীয়দাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার নির্দেশনা মোতাবেক জাতীয়তাবাদী শ্রমিক দলের খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের অন্তভুক্ত  শিরোমনি শিল্প এলাকার পল্লী বিদ্যু হ্যান্ডলিং ইউনিয়ন  শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষে এক সভা গতকাল বিকাল ৫ টায় পল্লী বিদ্যু হ্যান্ডলিং ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর শ্রমিকদলের যুগ্ন আহবায়ক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম । আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য মিনা মুরাদ হোসেন, শেখ জিয়াউর রহমান । অপরদিকে সন্ধায় শিরোমনি সার গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়। মহানগর শ্রমিকদলের যুগ্ন আহবায়ক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম । বিশেষ অতিথি ছিলেন  আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য মিনা মুরাদ হোসেন, সরদার মুস্তাক আহম্মেদ, শেখ জিয়াউর রহমান প্রমুখ।