নাশকতা মামলায় পাইকগাছার দু’ ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের ১ নেতা গ্রেপ্তার

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৫-০৫-১৪ ১৫:৪৩:৪২
image

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় নাশকতা মামলায় উপজেলার রাড়ুলীর ২ ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদখালী ইউনিয়ন যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স (১৯) সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, বুধবার (১৪ মে) সকাল ৭ টার দিকে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০) ও সকাল ৮ টার দিকে ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ (বাপ্পি) (৪৫) কে কাঠিপাড়া বাজার থেকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
অন্যদিকে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স (১৯)’কে মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার লস্কর ইউপির লক্ষীখোলা বাজার থেকে আটক করা হয়।
এছাড়া উপজেলার লস্কর থেকে হৃদয় (২১) নামে এক কিশোরকে আটক করে পুলিশ। তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়।
ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম, এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, ধৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।