রো জী ঘো ষ

  • "আমার পৃথিবী"
  • ২০২৫-০৫-১৩ ১৭:৫৮:২০
image

আমার পৃথিবী এখনও প্রাচীন
              আছে ঈষৎ গ্রাম্যতা,
আমার পৃথিবী চেনেনি এখনও 
               কিছু শহুরে ভদ্রতা।
আমার পৃথিবী এখনো আঁধারে,
               কুপি জ্বালায় গল্পে,
আমার পৃথিবী রাতের গহনে
               শরীর ছোঁয় কল্পে।
আমার পৃথিবী ছায়াপথে হাঁটে,শুধু 
               এক মানুষের জন্য,
তোমার পৃথিবী শহর চিনেছে,তুমি 
               আলোয় হয়েছ বন্য।