খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

  • দপ্তর সেল
  • ২০২৩-০৮-১১ ১৩:৩৬:৫১
image

খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান রাজেস ও মহানগর ছাত্রলীগ নেতা রাহুল শাহারিয়ারের পিতা ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিবুর রহমান নাজু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি দীর্ঘদিন প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র-কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহর নামাজের পরে জানাজার নামাজ শেষে নগরীর বসুপাড়ায় তাকে দাফন করা হবে।
নাজিবুর রহমান নাজু’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। এক শোক বিবৃতিতে মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।