যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও..
জোর করে কি কাউকে বেঁধে রাখা যায় কাছে?
জানোতো!
অনেক সময় দূরত্বেই ভালোবাসা বাঁচে।
জোর করে রাখলে ধরে দিন দিন তিক্ততা বাড়ে
জেদের কাছে বারবার প্রেম হারে,
তুমি বরং মনকে বোঝাও, হাসিমুখে যেতে দাও তারে।
বুকের ভেতর পাথর রেখে কষ্ট মনে চেপে
সুকৌশলে আবেগ গুলো কথার জালে ঢেকে,
তাকে তুমি ভালোবেসো.. না হয় আড়াল রেখে।
তবু তুমি হাসিমুখে যেতে দিও তাকে
সকল স্মৃতি যত্ন করে আগলে রেখো কাছে।
দূরে গিয়ে কাছের মানুষ যদি ভালো থাকে,
হ্যাঁ,জেনে রাখো তবে...
অনেক সময় দূরত্বেই ভালোবাসা বাঁচে।।
তিতাস