শুক্রবার (১১ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৫৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ১৯৩ জন।
চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৭৬৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৩১০ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের ৩৩ হাজার ৯৭২ জন।