কোম্পানীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৫-১২ ১৮:৪৩:০৪
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাকের হোসেন তোতা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শহীদ মিয়ার খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে  গোপন সংবাদের ভিত্তিতে কালীবাড়ী- মিরেরপুর সড়কে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্য সাথে থাকা ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, মাদক ব্যবসায়ী জাকের হোসেন তোতা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছে। তাকে সোমবার মাদকদ্রব্য মামলায় নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।