চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরকসহ বিভিন্ন মামলায় ৭ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১১ ১৬:৪৫:১০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  জেলাব্যাপী চলমান বিশেষ পুলিশ অভিযানে ৭ জন আওয়ামী লীগ  এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বিষ্ফোরকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতব্যাপী জেলার ৪টি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ১ জন সদর থানা,২ জন শিবগঞ্জ থানা,১ জন গোমস্তাপুর থানা এবং ৩ জন নাচোল থানা পুলিশ গ্রেপ্তার করে।  সংশ্ল্টি থানার  অফিসার ইনচার্জগণ (ওসি) গ্রেপ্তারগুলো নিশ্চিত করেছেন।
রোববার (১১মে) বিকালে বিভিন্ন মামলায়  তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারদেও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই সহ উপজেলা পর্যায়ের  নেতারা রয়েছেন।