মাইকস্ট্যান্ডে কাপড় ঝোলে
ফ্যানের তলায় হারমোনিয়াম
বিছানাতে গড়াই শুধু
খাই ও ঘুমাই নাই কোনো কাম।
কাম কেন নাই কাম কেন নাই
আজকে নাকি অফিস ছুটি
গোমরা মুখে আকাশ কাঁদে
শুয়েই থাকি গুটিসুটি।
তবুও মনে খচরমচর
পড়ে আছে কোথায় কী যে!
মনটা কেন ইতিউতি
খুঁজেই আমি পাই না নিজে।