চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা সহ ৩ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণ-জমায়েত ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।শনিবার(১০মে) বিকালে জেলা শহরের শান্তিমোড়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি,চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এই কর্মসূচী আয়োজন করা হয়। পরে শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ৩ দফার অন্য দাবিগুলো হল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুণালে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা এবং জুলাই আন্দোলনের ঘোষণাপত্র জারি করা।
গণ-জমায়েতে বক্তব্য দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক আব্দুর রাহিম,সদস্য সচিব সাব্বির আহমেদ,যুগ্ম আহব্বায়ক মাহিন খান ও আকিব জাভেদ,মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ^াস প্রমুখ। বক্তরা আওয়ামী লীগ নিষিদ্ধসহ অবিলম্বে সকল দাবি পূরণের আহব্বান জানান।