শ্রদ্ধাঞ্জলি-হায়দার আকবর খান রনো সব্যসাচী এক আদর্শ রাজনীতিবিদ

  • মেসবা খান
  • ২০২৫-০৫-১০ ১৫:৫৮:৪০
image

হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম প্রবাদপুরুষ।
তিনি একাধারে জননেতা, তাত্ত্বিক ও লেখক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তেরো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালীন তিনি গোপনে কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট হন। 
১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলনের মাধ্যমে তাঁর সক্রিয় রাজনীতি শুরু। তিনি ছিলেন পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক।
মুক্তিযুদ্ধেরও তিনি অন্যতম সংগঠক ও নেতা ছিলেন। ছিলেন ১৯৮২-১৯৯০ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ১৯৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও নেতা।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ কম্যুনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ছিলেন। 
বিনয়ী, সদালাপী ও সদাহাস্যোজ্জ্বল এই নিপাট ভদ্র মানুষটির জন্ম ৩১ আগস্ট ১৯৪২ সালে এক বনেদি ও অভিজাত পরিবারে। 
২০২১ এ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 
১০ মে ২০২৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।