এই শহরে দিন যে আসে, আসে আবার রাতও
এই শহরে বৃষ্টি আসে তুমি আসো নাতো।।
শহর জুড়ে ফুলও ফোটে পাখিও গায় গান
তবু খুঁজে পাই না সখি তোমারই সন্ধান।
তুমি চলে এসো কাছে উল্লাসে আজ মাতো।।
বৃষ্টি হয়ে আমায় যদি ভিজিয়ে দাও তুমি
শ্যামল হতো আমার এমন ঊষর মরুভূমি।
জানতে হলে মনের কথা বলবো না আর তাতো।।
নাহয় তুমি জোছনা হয়ে এসো মাতাল রাতে
কাটবে আকুল মুগ্ধ নিশি সুরেরই মৌতাতে।
চাইলে মধুর সুরের সুধা বিলাবো হাত পাতো।।