ব্যক্তিসত্ত্বা কি খোলামকুচি!
যখন ইচ্ছা ভাঙ্গি,
আবার যখন ইচ্ছা গড়ি।
বিপদে যত ইচ্ছা বিক্রি করো জায়গা,জমি, ঘর,বাড়ি,
বিক্রি করো গয়নাগাটি,আর কতো কি!
ব্যক্তিসত্ত্বা বিক্রি হলে জীবনে আর থাকে কি!
আবার কখনো পরিস্থিতিতে স্বপ্ন বেচি
কখনও স্বার্থে বেচি ভালোবাসা,
আর কতো কি!
তবে জানো কি
ব্যক্তি সত্ত্বা বিক্রি হলে মেরুদন্ডও
হয় বিক্রি!
আমাদের অনেকেই মেরুদন্ড বিক্রি করি,
তবে যেনো ...
যদিও মানটা কখনও গেলে
মেরুদন্ড যেন ভেঙে না পড়ে,
যদিও বুদ্ধি কখনো একটু লোপ পেলে
মনোবল যেন কখনো না যায় টুটে,
তাই ব্যাক্তিসত্ত্বাকে দিও না কখনো বিকিয়ে।