জা হি দু ল হ ক

  • আজ আমার জন্মদিন
  • ২০২৩-০৮-১১ ০৯:৫৪:৪৬
image

আজ আমার জন্মদিন, পারী শহরেও
শার্ল, কিম্বা মস্কোতে দস্তয়েভস্কি ঠিক
আমারই মতন জন্মাছেন  -  দিগ্বিদিক 
পাতাঝরা সুদ্ধ করে আমাকে সন্দেহ ! 
হলুদ দিগন্ত খুঁড়ে কে যে মাথা কোটে, 
কে পোঁতে শিশুর চোখে মৃত্যুগুলো শোকে, 
ধসে কষ্ট উত্থাপন করে কী সংকটে ;
আমিই নিজেকে করি নিঃস্ব নষ্ট ক্রোকে । 

শোনো, আজ জন্মদিন ঝরে যে অটমে
তাকে চিনি।  এ অগস্টে যে ভাঙনে আসে 
তোমার নৃত্যের সুর  -  কী অদ্ভুত লাগে ! 
বাতাসেও সারা দেহ ভিজে ওঠে ঘামে । 
কবর খোঁড়ার শব্দ নিঃশব্দ ত্রাসের
সৃষ্টি করে  -  অন্তরংগ করে দুর্ভাগ্যের !