মহেশখালীতে পুলিশের অভিযানে চোলাই মদ পাচার কালে নোহা গাড়ি জব্দ,৫২০ লিটার মদসহ আটক ২

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-০৮-১১ ০৯:৩৪:০০
image

মহেশখালী কক্সবাজার ১১ জুলাই ২০২৩ 
মহেশখালী থানা পুলিশের অভিযানে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলীর সড়ক থেকে একটি নোহা গাড়ি জব্দ করা করা হয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫২০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
মহেশখালী থানা সূত্রে জানা যায়- ১১ জুলাই রাত ১.০০ ঘটিকার সময় মহেশখালী থানার এস আই শাহাদাত এএস আই জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে  মহেশখালী সড়কের কালারমার ছড়া ইউনিয়নের চালিয়াতলী বাজারের কাছে একটি নোহা গাড়িকে চ্যালেঞ্জ করে পুলিশ। 
এ সময় ওই গাড়ি থেকে ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক করা হয় বড় মহেশখালী ইউনিয়নের  দেবাঙ্গাপাড়া এলাকার মৃত. হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৫) ও চকরিয়ার দরবেশ কাটা এলাকার মৃত মনছুর আলমের পুত্র মোহাম্মদ শরীফকে। জব্দ করা হয় মাদক বহনকারী গাড়িটিও।মহেশখালী থানার আপাতত দায়িত্ব প্রাপ্ত (ওসি) তাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,-আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছে।
তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।